Header Ads

Header ADS

ফোনের জনপ্রিয় পাঁচ Video players

জনপ্রিয় পাঁচ Video players,ফোনের জনপ্রিয় পাঁচ Video players,ফোনের Video players


কম্পিউটার, ডেস্কটপ ছাপিয়ে এখন মানুষ ফোনেই বেশি ভিডিও দেখে। এর কারণ এখনকার বেশির ভাগ ফোনেই রয়েছে বড় ডিসপ্লে। এর ফলে আগের থেকে আরও বড় ও ভালো ভাবে ভিডিও ও ছবি দেখা সম্ভব হচ্ছে। জেনে নিন ফোনের জনপ্রিয় পাঁচ Video players সম্পর্কে।

  • MX Player Beta

অ্যানড্রয়েডের সবথেকে জনপ্রিয় ভিডিও প্লেয়ার এটি। MX Player Beta দিয়ে হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিকোডিং করা যায়। তবে এই অ্যাপ এ বিজ্ঞাপনের ছড়াছড়ি। সাধারণ ইন্টারফেসের জন্যই গ্রাহকদের মন জয় করেছে MX Player Beta।

  • VLC Player

কম্পিউটারের মতোই অ্যানড্রয়েডেও সমান জনপ্রিয় VLC Player। MX Player Beta-র মতোই VLC Player-এও সাধারণ ডিজাইন দেখা যায়। কম্পিউটার বা অ্যানড্রয়েড ফোন থেকে সরাসরি ভিডিও স্ট্রিম করা যায়। এর  PiP মোড দিয়ে অ্যানড্রয়েডে ভিডিও দেখার সময় অন্য কাজ করতে পারবেন

  • Video Player All Format

একদল পুরস্কারজয়ী ডেভেলপার এই অ্যাপ তৈরি করেছেন। তাই এই ভিডিও প্লেয়ার দিয়ে অ্যানড্রয়েডে খুব ভালো ভিডিও চালানো যায়। নাম থেকেই বোঝা যাচ্ছে এই প্লেয়ার দিয়ে প্রায় সব ফরম্যাটের ভিডিও চালানো সম্ভব।

  • GOM Player

উইন্ডোজের মতোই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমেও সমান জনপ্রিয় GOM Player। জেসচার কন্ট্রোল, স্লিপ টাইমার, সাবটাইটেল প্রসেসিং এর মতো ফিচার এই প্লেয়ারে পাওয়া যাবে। GOM Player দিয়ে Google Drive এ ভিডিও সেভ করে রাখা সম্ভব।

  • Moboplayer


পরিস্কার ইন্টারফেস, জেসচার কন্ট্রোল, এর জন্য জনপ্রিয় Moboplayer।  এটি দিয়ে যেকোন ভিডিও থেকে সহজেই GIF বানিয়ে ফেলা যায়। বন্ধুদের সঙ্গে কোন ভিডিও ক্লিপ শেয়ার করতে চাইলে Moboplayer দিয়ে তা সহজেই কম রেজুলেশনে সেভ করে নিতে পারবেন।

No comments

Powered by Blogger.