Facebook আইডি হ্যাক হয়ে গেলে কীভাবে তা পুনরুদ্ধার/বন্ধ করবেন
Facebook আইডি হ্যাক হয়ে গেলে আমাদের মধ্যে এক ধরনের ভয়/ভীতি কাজ করে। কারণ একাউন্ট হ্যাক হওয়া মানে আমাদের ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে গেছে। এসময় অস্থির না হয়ে ঠাণ্ডা মাথায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এর জন্য কিছু প্রয়োজনীয় বিষয় আপনাকে জেনে নিতে হবে-
Facebook আইডি হ্যাক হয়েছে তা কিভাবে বুঝবেন?
আইডি হ্যাক হয়েছে কিনা এ বিষয়ে প্রথমে নিশ্চিত হতে হবে। এক্ষেত্রে নিচের লক্ষণগুলো দেখা দিলেই আমরা বুঝবো আইডি হ্যাক হয়েছে-
কি উপায়ে আইডি হ্যাক হতে পারেঃ
সাধারণত ২ টি উপায়ে আপনার ফেসবুক আইডি হ্যাক হইতে পারে। যেমন–
১) পাসওয়ার্ড পরিবর্তন করে ও
২) ই-মেইল এড্রেস পরিবর্তন করে।
আইডি হ্যাক হলে কিভাবে একাউন্ট পুনরুদ্ধার করা যাবে?
ধরুন কেউ একজন অজান্তেে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড জেনে গিয়েছে এবং আপনার একাউন্টে লগইন করে আপনার পুরাতন পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড সেট করে দিয়েছে। এখন আপনি আর পুরাতন পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করতে পারবেন না।
নিচের ধাপ গুলো মেনে কাজ করলে সাথে সাথে একাউন্ট ফেরত পাওয়া যাবে। শুধু পুরাতন পাসওয়ার্ডটা মনে রাখতে হবে।
এখানে পুরাতন Password দিয়ে কন্টিনিউ করতে হবে। এরপর একটি কনফার্মেশন মেসেজ আসবে। তার পরে কন্টিনিউ করে পরের স্টেপগুলি পার করতে হবে। পরের স্টেপে কাছ থেকে একটি নতুন পাসওয়ার্ড চাওয়া হবে। পরের Form ঠিকঠাক ফিলাপ করলে ফেসবুক থেকে একাউন্ট আবার ফেরত পাওয়া যাবে।
ফেসবুক আইডিতে ব্যবহার করা ই-মেইল ও ফেসবুক আইডির পাসওয়ার্ড ভিন্ন রাখা উচিৎ। কারণ হ্যাকাররা সাধারণত ফেসবুক হ্যাক করার পর ই-মেইল এড্রেস বদলে ফেলে। আর ই-মেইল এড্রেস বদলে ফেলতে পারলে হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়া অনেেক কঠিন। হ্যাকিং হওয়া অ্যাকাউন্ট উদ্ধারের একমাত্র উপায় হলো ই-মেইল এড্রেস।
এভাবেই আশা করা যায় Hack হওয়া আইডি ফেরত পাওয়া যাবে। যদি এই দুই পদ্ধতিতেও কাজ না হয় সেক্ষেত্রে অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট করে দেবার অপশন আছে।
আইডি হ্যাক হলে কিভাবে একাউন্ট ডিলিট করা যাবে?
১। একাউন্ট এর উপরে ডানকোনায় এখানে ক্লিক করতে হবে।
২। Report/block ক্লিক করতে হবে।
৩। ‘This is my old profile’ এ ক্লিক করে নিচের অপশনগুলো থেকে ‘close this account’ সিলেক্ট করতে হবে। সঠিকভাবে রিপোর্ট করা হলে ফেসবুক কর্তৃপক্ষ প্রোফাইল রিভিউ করবে এবং সত্যিই তা রিপোর্টকারীর আগের প্রোফাইল বলে প্রমানিত হলে একাউন্ট বন্ধ করে দেয়া হবে।


No comments